স্বাবলম্বী মানুষ

সমৃদ্ধ সমাজ

২০১৫ সাল থেকে পল্লী সাথী ফাউন্ডেশন দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন, ক্ষুদ্রঋণ কার্যক্রম, নারী ক্ষমতায়ন, স্বাস্থ্য, পুষ্টি এবং টেকসই জীবিকা উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সদস্য
+
প্রতিষ্ঠা
এমআরএ অনুমোদন
জনকল্যাণে নিবেদিত
%
প্রতিষ্ঠানের পরিচিতি

পল্লী সাথী ফাউন্ডেশন একটি অলাভজনক, সেবামূলক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। ২০১৫ সালের জানুয়ারি মাসে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার ঢেঁকিয়া গ্রামে প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়।

প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি দরিদ্র, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে আসছে।

প্রথমদিকে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করলেও পরবর্তীতে ক্ষুদ্রঋণ, আর্থিক সেবা, স্বাস্থ্য, পুষ্টি, নারী ক্ষমতায়ন এবং জীবিকা উন্নয়ন কর্মসূচি পরিচালনা শুরু করে।

আমাদের লক্ষ্য

বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দারিদ্র্য হ্রাস,
জীবনমানের উন্নয়ন এবং টেকসই অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে একটি আত্মনির্ভরশীল সমাজ গঠন।

আমাদের অঙ্গীকার

আমরা বিশ্বাস করি, একটি ছোট আর্থিক সহায়তাও একটি পরিবারের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে। সেই বিশ্বাস থেকেই পল্লী সাথী ফাউন্ডেশন দেশের প্রতিটি প্রান্তিক মানুষের পাশে থেকে আর্থিক অন্তর্ভুক্তি, কর্মসংস্থান এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

1

২০১৫ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা

কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় সামাজিক সংগঠন হিসেবে যাত্রা শুরু।

2

২০১৮ নিবন্ধন অর্জন

যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর থেকে আনুষ্ঠানিক নিবন্ধন লাভ।

3

২০২১ এমআরএ-তে আবেদন

ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার জন্য মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিতে আবেদন।

4

২০২৩ এমআরএ অনুমোদন লাভ

বাংলাদেশ সরকারের Microcredit Regulatory Authority (MRA) কর্তৃক ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার অনুমোদন লাভ।

আমাদের উদ্দেশ্য

আর্থ-সামাজিক উন্নয়ন

দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নতি

কর্মসংস্থান সৃষ্টি

স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি

আয় বৃদ্ধি

পরিবারের আয়ের পথ প্রশস্ত করা

নারী ক্ষমতায়ন

নারীদের আর্থিক স্বাধীনতা ও ক্ষমতায়ন

সঞ্চয়ের অভ্যাস

সদস্যদের মধ্যে সঞ্চয়ের
অভ্যাস গড়ে তোলা

মা ও শিশু স্বাস্থ্যসেবা

গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি

ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি

নতুন নতুন ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি

আত্মনির্ভরশীল সমাজ

টেকসই ও আত্মনির্ভরশীল সমাজ গঠন

পল্লী সাথী ফাউন্ডেশন —
মানুষের পাশে, উন্নয়নের প্রতিটি পদক্ষেপে।